শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কাপসন্ডায় শান্তি সংঘের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার: আশাশুনির কাপসন্ডায় শান্তি সংঘের উদ্যোগে ২য় বার্ষিক সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩শে ফেব্রুয়ারী) রাতে কাপসন্ডা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়।

শান্তি সংঘের সভাপতি প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম,বিশেষ অতিথি মোঃ সাইফুল ইসলাম (বাচ্চু)।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ কবির হোসেন, আবু হানিফ সানা, হাফিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মইনুল ইসলাম, খাজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খালিদ হোসেন সানা, আমিনুর রহমান আমীন, হাফিজুল ইসলাম, কবির হোসেনসহ শান্তি সংঘের সকল সদস্যবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ এলাকার ১০ জন হতদরিদ্র পরিবারের মাঝে যাকাতের দশটি ছাগল বিতরণ করা হয়। শেষে খুলনার ঐতিহ্যবাহী ও আলোড়ন সৃষ্টিকারী টাইফুন শিল্প গোষ্ঠী পরিবেশনায় ইসলামী সংগীত, কৌতুক, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক