বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির চাপড়ায় মেইন সড়কে বালি রাখায় দুর্ঘনায় আহত ৪

আশাশুনি টু সাতক্ষীরা সড়কে অবৈধ ভাবে বালি রাখায় সড়ক দুর্ঘটনায় ৩/৪ জন আহত হয়েছে। মেইন সড়কের উপর বালি রাখার ঘঁনা অহরহ ঘটলেও কোন ব্যবস্থা না নেওয়ায় যানবাহর চালক, পথচারী ও যাত্রী সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আশাশুনি টু সাতক্ষীরা সড়কের বিভিন্ন স্থানে বালিসহ নানা রকমের মালামাল রাখার হয়ে থাকে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি ও যানজটের পাশাপাশি নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে আসছে।

চাপড়া বেইলী ব্রীজ দুর্বল হয়ে পড়ায় অতিরিক্ত মাল বোঝাই ট্রাক ব্রীজ ব্যবহার করতে দেওয়া হচ্ছেনা। ফলে এ পথে আসা অনেক ট্রাক চাপড়া প্রান্তে সড়কের উপর দাড়িয়ে মালামাল আনলোড করে থাকে। অনেক ট্রাক থেকে মালামাল সড়কের উপরও আনলোড করতে দেখা যায়। এতে যানজট, চলাচলে বিঘ্নতা সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু তারপরও খুবই ব্যস্ততম সড়কের উপরে মালামাল রাখা ও আনলোড করা থেকে বিরত রাখতে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

ইতিপূর্বে সড়কের উপর রাখা বাঁশ বোঝাই ট্রাকের সাথে ধাক্কায় আশাশুনি থানার একজন পুলিশ বুকে বাঁশ বিধে ঘটনাস্থলেই মারা যান। শুক্রবার একই স্থানে দু’টি ট্রাক থেকে সড়কের উপরেই বালি আনলোড করে রাখে। বালি সড়কের অর্কেক স্থান জুড়ে ফেলে রাখা হয়, আর ক্রমে ক্রমে তা পুরো সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে ও দিনে সিলেকশান বালি ছড়িয়ে থাকা সড়কের উপর যানবাহন বিশেষ করে মটর সাইকেল উঠে টায়ার স্লিপ করে আশাশুনি প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজন দুর্ঘটনা কবলিত হন। কিন্তু তারপরও বালি সরানো হয়নি। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত একই ভাবে ৫/৬টি দুর্ঘটনা সংঘটিত হয়। এসকে হাসানকে আশাশুনি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি আশাশুনি থানাকে অবহিত করা হলে ওসি গোলাম কবির তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় সন্ধ্যার মধ্যে বালি সরিয়ে নেওয়া হয়েছে। এব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহনের পাশাপাশি আর যাতে সড়ক দখলে নিয়ে বালি বা কোন মালামাল ও সরঞ্জমান রাখা না হয় সেব্যাপারে উপজেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসহ জন প্রতিনিধিদের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান