রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটা ইউনিয়ন আ.লীগের সভাপতি আক্তারুজ্জামানের দাফন সম্পন্ন

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থাকে মরহুমকে দাফন করা হয়। বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত আঃ রহমান মাস্টারের বড় পুত্র এটিএম আক্তারুজ্জামান (৬৫) স্ট্রোক জনিত কারনে দীর্ঘকাল অসুস্থ ছিলেন। ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ আগস্ট) রাতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
শনিবার বাদ আসর স্বেতপুর সরকারি প্রাইমারী স্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান মালী, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর, বহু জন প্রততিনিধি, আলেম, হাফেজ, হাজী শিক্ষকসহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন