বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটায় চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটায় বর্তমান পরিস্থিতি নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে আশাশুনিতে দায়িত্বরত সেনা বাহিনীর মেজর মারুফ বলেন, ব্রিটিশ শাসকরা ডিভাইডেট পলিসিতে শাসন করেছিল। আমরা অনুরূপ পলিসির শিকারে পরিণত হয়ে নানা কারনে অনেকভাবে বিভক্ত ছিলাম। সেজন্য ষড়যন্ত্রকারীরা ও হীনস্বার্থের কাছে আমরা হেরে যাই। ২০১৩ সালে আলেমদের উপর অত্যাচার, গুম ও হত্যা করা হয়েছিল। কিন্তু সম্মিলিতভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি। কিন্তু ছাত্ররা একীভূত হয়ে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে।

তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যর্থ এজেন্ডা দিয়ে যাচ্ছে। হিন্দুরাও এর প্রতিবাদ জানাচ্ছে। ভারত তাজমহল, মসজিদ ভেঙেছে অথচ আমরা মন্দির পাহারা দিচ্ছি। আগামী ১৫ ও ২১ আগস্ট ষড়যন্ত্রকারীরা বড় ধরনের অঘটন ঘটাতে পারে। এজন্য সকলকে সচেতনার সাথে চোখকান খোলা রেখে রাস্তায় থাকতে আহবান জানান।

অবঃ সেনা সদস্য শেখ আছাফুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রটারী এড. শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমেদ ঢালী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সার্জেন্ট (অবঃ) আব্দুল বারী।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন