সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ

আশাশুনির লক্ষীখোলাই খাস ও ভিপি সম্পত্তিতে মৎস্য প্রকল্প বন্ধের জন্য

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে সরকারি ১নং ও ১/১নং খাস ও ভিপি সম্পত্তিতে বেআইনীভাবে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় গঠিত চিংড়ি ক্লাসটার মৎস্য প্রকল্প বন্ধের জন্য বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বাদি হয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে সাতক্ষীরা-৩ এর সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ আ ফ ম রুহুল হক উক্ত প্রকল্প জরুরীভাবে বন্ধ করার নির্দেশ দিয়ে সুপারিশ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে আশাশুনি উপজেলাধীন লক্ষীখোলা গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার পুত্র আজাহারুল ইসলাম মন্টু ফকরাবাদ মৌজার বি,আর,এস ৭৫৪৩ দাগে ৪৪ শতক, ৭৫৪৬ দাগে ২৫ শতক, ৭৫৪৭ দাগে ০৯ শতক, ৭৫৪৮ দাগে ১.৩০ একর, ৭৫৫০ দাগে ২.৪৩ একর, ৭৫৬৫ দাগে ৯৭ শতক ও ৭৫৪৪ দাগে ১.৭৪ একর সহ সর্বমোট ৭.২২ একর সরকারি খাস ও ভিপি সম্পত্তিতে এ প্রকল্প করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান প্রকল্পের ডিড এখনো আমরা হাতে পাইনি। নাশকতার মামলার আসামি প্রকল্পের সদস্য থাকতে পারবে না বলে জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা জগদীশ চন্দ্র সানা জানান আজারুল ইসলাম মন্টু বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নাশকতাকারী নেতা। তার নামে আশাশুনি থানায় ২৭৬/২৩নং সহ ছয়টি নাশকতা মামলা রয়েছে।

উক্ত প্রকল্পে মন্টুর রেকর্ডীয় ২০/২১ বিঘা জমি রয়েছে। নিজস্ব জমিতে প্রকল্প হওয়ার কথা থাকলেও প্রায় ৭.২২ একর খাস ও ভিপি সম্পত্তিতে একাধিক নাশকতার মামলার আসামিসহ ২০ জন সদস্য নিয়ে প্রকল্পের কমিটি করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডিড হাতে না পেয়ে কিভাবে জমিতে প্রকল্প করছেন এটাই এলকাবাসীর প্রশ্ন।

তিনি আরও জানান কাগজ কলমে প্রকল্পের জমি ৮০ বিঘা দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে ২৫/৩০ বিঘা জমি নিয়ে ভুয়া প্রকল্প করা হচ্ছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী, সংসদ সদস্য ও জেলা প্রশাসকের উক্ত প্রকল্পের ভিতর সরকারি জমি নাশকতাকারীর হাতে না যায় তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক