শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তিন কিলোমিটার মরা খাল পুনঃখনন শুরু করলো সলিডারিডাড নেটওয়ার্ক ও উত্তরণ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা): ৭টি গ্রামের ২৩০০ জন কৃষকের ২ হাজার একর জমিতে ধান, পাট সবজি চাষাবাদ ও কৃষিতে পানির অভাব ও জলাবদ্ধতা দূর করতে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ SAFAL for IWRM প্রকল্পের আওতায় প্রায় তিন কিলোমিটারের খাল পুনঃ খনন কার্যক্রম শুরু হয়েছে।

খননের পর এই খাল থেকে কৃষকরা পানি নিতে পারবে এবং দীর্ঘদিন পানি স্বল্পতায় থাকা ২ হাজার একর জমির ফসলের সেচসহ উৎপাদন খরচ কমে যাবে ও ফসলের উৎপাদন বাড়বে এমন কথা জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের আড়খালীর জাহাজমারী মাঠে দীর্ঘদিন পলি জমে ভরাট অবস্থায় থাকা ২.৯৪ কিলোমিটারের খালটি পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম।

প্রকল্পের ওয়াটার ক্লাস্টার অফিসার শাহিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাহাজমারী মাইক্রো ওয়াটারসেড কমিটির সভাপতি মো. আব্দুল জলিল।

রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এর সহযোগী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত SAFAL for IWRM প্রকল্পের আয়োজনে জাহাজমারী মাইক্রো ওয়াটারসেড খাল পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ সূত্রে জানা যায়, যুগিখালী বাজার থেকে শুরু হওয়া এই খালটির পাইকপাড়া লস্করের খালে গিয়ে যুক্ত হয়েছে‌।
পুনঃখনন হওয়া এই খালটির দৈর্ঘ্য ২.৯৪ কি.মি., চওড়া গড় ১৫ ফিট এবং গড় গভীরতা ধরা হয়েছে ৪.৫/৫ ফিট। উপকারভোগী ৭টি গ্রাম, যুগিখালী, মানিকনগর, পাইকপাড়া, রায়টা, ছলিমপুর, দলুইপুর ও রাজনগর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার SAFAL for IWRM প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম, রিজেনএগ্রি এন্ড সিএসএ প্রোগ্রাম অফিসার ফিরোজা আফরিন, বামনখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. আনিছুর রহমান, ইউ পি সদস্য বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব তুষার কান্তি সরকার, রাজনগর মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম, প্রকল্পের ওয়াটার ক্লাসটার ফেসিলিটেটর মো. কামরুজ্জামান, খোকন সরদার ও গাজী তৌহিদুজ্জামান, জাহাজমারী মাইক্রো ওয়াটারসেড কমিটির সদস্যাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল