বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির লাঙ্গলদাড়ীয়ায় অসহায় নারীর সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনির লাঙ্গলদাড়ীয়া গ্রামের এক অসহায় নারীর ভোগদখলীয় সম্পত্তি জবর দখল চেষ্টার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার লাঙ্গলদাড়ীয়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী মোছাঃ রওশন আরা।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বত্ব দখলীয় আশাশুনির লাঙ্গদাড়ীয়া মৌজায়, জে. এল নং ১১৭ ও এস.এ খতিয়ান নং-১, সাবেক ১১৩৪ ও ১০১৫ দাগে খাল ও ১১৩৩ দাগে পুকুরসহ মোট জমি ২.২৭ একর। আমি ইতিপূর্বে ১১৩৪ ও ১০১৫ সাবেক দাগের ২.০০ একর জমি সরকার বাহাদুরের নিকট হইতে বন্দোবস্তু নেয়ার জন্য আবেদন করিয়াছিলাম।

উক্ত দরখাস্তে আমাকে উল্লেখিত জমি বন্দোবস্তু দেয়ার জন্য কাজ চলিতেছে। এই মধ্যে আমাদের এলাকার মৃত ছাদেক মল্লিকের পুত্র মোঃ মামুন (২২), নাছির উদ্দীন মল্লিকের পুত্র মোঃ কবির ও লালচাঁদ গাজীর পুত্র মোঃ আনোয়ার আলী উল্লেখিত জমি জবর দখলের চেষ্টা করিলে আমি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজি: আদালতে একটি মামলা দাখিল করি। যার পিটিশন নং- ৫৪১/২০২১(আশা:)। উক্ত কেসটি বর্তমান চলমান রয়েছে। উপরে উল্লেখিত ব্যক্তিগনসহ মহাসীন, আবুল ও আসিব হোসেন আমার পুকুর ও ঘেরে মাছ মারিলে আমি আমার পুত্র ইয়াইয়া ও জাকারিয়া বাধা দিলে উল্লেখিত বিবাদীরা আমার ও আমার পুত্রদের খুন করার উদ্দেশ্যে আঘাত করিলে মাথা ফেটে যায়। এ ঘটনায় আমি বাদী হইয়া আশাশুনি থানায় একটি মামলা দাখিল করি। যাহার জি.আর নং ৭৩/২০২১ (আশা:)।

যা বর্তমান চলমান থাকা অবস্থায় গত ইং ২৮ জানুয়ারি ২০২২ তারিখে রাত্র অনুমান ৩ ঘটিকার সময় বিবাদী মামুন হোসেন, রাসেল হোসেন, ইয়াছিন আলী, আকবর, আনারুল গাজী, মহাসিন হোসেন, আবুল গাজীসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন মারাত্মক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া আমারস্বত্ব দখলীয় খাল ও খাল সংলগ্ন পুকুর বা ঘের হইতে ১লাখ টাকার মাছ ধরিয়া নিয়া যায়।

আমরা এতে বাধা দিলে তারা আমাদের নিকট আরো ১ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে তারা আমার ও আমার পরিবার বর্গের সকলকে জীবনে শেষ করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ঘেরের মাছ বাবদ ১ লাখ টাকা উল্লিখিত ব্যক্তিদের নিকট থেকে ফেরত পায় তার ব্যবস্থাসহ তার আর কোন ক্ষতি সাধন করতে না পারে সেজন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন