বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশু‌নির শ্রীউলায় উদারতার উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তিঃ আশাশু‌নির শ্রীউলা ইউনিয়‌নে জলবায়ু সহনশীলতায় উদারতার উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজনমূলক কার্যক্রমের অংশ হিসেবে উদারতা যুব ফাউন্ডেশন একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।
৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার, সংগঠনটির প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে শ্রীউলা ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। ফলদ চারা হিসেবে বিতরণ করা হয় আম, দেশি কুল, মাল্টা, কাগুচি লেবু ও পেয়ারা—যা উপকূলীয় এলাকার মাটি ও পরিবেশের সাথে খাপ খাওয়াতে সক্ষম। চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তর, আশাশুনি উপজেলার সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল। তিনি চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং বলেন, “লবণাক্ত সহিষ্ণু চারা বিতরণের এই উদ্যোগ জলবায়ু অভিযোজন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি উপকূলীয় কৃষি ও পরিবারভিত্তিক খাদ্যনিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনবে।” সভাপতির বক্তব্যে জুবায়ের আহম্মেদ বলেন, “উপকূলীয় জনগণ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী। তাই তাদের অভিযোজন সক্ষমতা বাড়াতে আমরা ফলজ চারা বিতরণ করছি। শুধু চারা নয়, আমরা টেকসই ভবিষ্যতের বীজ বপন করছি।” চারা বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন উদারতার প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন, ফুয়াদ, সুমাইয়া, সোহেল, হারুন, আকাশ, হারান, সুমন প্রমুখ। স্থানীয় উপকারভোগীরা বলেন, লবণাক্ততার কারণে ফলদ গাছ টিকত না, কিন্তু এবার তারা টেকসই জাতের চারা পেয়েছেন বলে আশাবাদী। এই ধরনের উদ্যোগ উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজনের পাশাপাশি সবুজায়ন, পুষ্টি এবং জীবিকায় বহুমাত্রিক ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান