শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১: কলারোয়ায় ৩ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক আওয়ামীলীগের দুই নেতা সহ ৩ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অফিস চলাকালিন সময়ে নির্বাচনী বিধি মেনে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার কৃষ্ণা রায়ের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু, কেন্দ্রীয় সৈনিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আ.লীগ নেতা সরদার মুজিব ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে সাতক্ষীরা জেলা আ.লীগের সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেন্দ্রীয় সৈনিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিবের পক্ষে তার ভাই আ.লীগ নেতা মাহবুবুর রহমান ও সাংবাদিক সরদার জিল্লুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এছাড়া একই দিন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম দলীয় ডাব প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ