বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনের মারিউপোলে ফের যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

মারিউপোলে আবারো যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

তবে ইউক্রেনের প্রতি মিটার মাটির জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে ইউক্রেনের রুশ অভিযানের মধ্যেই কিয়েভের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে মস্কো।

ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানোর ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন সমরাস্ত্র দিয়ে ইউক্রেনের ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেওয়া হয় বলেও জানানো হয়। সাধারণ মানুষকে সরিয়ে নিতে জাতিসংঘ ও রেড ক্রস কর্মীদের সরাসরি আহ্বান জানিয়েছে মস্কো।

অব্যাহত রুশ অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাইকোলাইভ, ইরপিনসহ বিভিন্ন শহর। ধ্বংসযজ্ঞ সরানোর পাশাপাশি মরদের ও জীবিতদের উদ্ধারে চলছে অভিযান।

তবে যে কোনো মূল্যে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দোনবাস অঞ্চলে রুশ সেনারা নতুন করে হামলার ছক কষছে উল্লেখ করে তিনি বলেন, পুতিনে সেনাদের প্রতিহত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইউক্রেনের সেনারা।

এরমধ্যেই হোয়াইট হাউসের দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সহযোগীদের উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সেনা অভিযান ও রুশ সামরিক সক্ষমতা নিয়ে পুতিনকে তার সহযোগীরা ভুল বুঝিয়েছেন বলেও দাবি করে বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউসের গণযোগাযোগ পরিচালক কেট বেডিংফিল্ড বলেন, রুশ সেনাবাহিনী যে পুতিনকে ভুল পথে পরিচালিত করেছে সে তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। এ নিয়ে সামরিক নেতৃবৃন্দ ও পুতিনের মধ্যে উত্তেজনাও চলছে। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কত ভয়াবহ হতে পারে এ নিয়ে কথা বলতেও তার সহযোগীরা ভয় পাচ্ছেন।

এদিকে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার আবারো দু’পক্ষ আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা