শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি অচল করল রুশরা

রুশ সৈন্যরা ইউক্রেনের স্টারোকস্টিয়ান্টনিভ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

দীর্ঘ পাল্লার নির্ভুল অস্ত্রের সাহায্যে স্টারোকস্টিয়ান্টনিভ শহরে এই হামলা চালানো হয় বলে রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্স।

রাশিয়ার প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র বলেন, রুশ বাহিনী এই সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে।
রোববার ( ৬ মার্চ) সকাল থেকেই স্টারোকস্টিয়ান্টনিভ সামরিক বিমান ঘাঁটিতে হামলা শুরু হয় এবং তা সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়।

এর আগে ইউরোপের বৃহত্তম জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ রুশ হামলার পর তা দখলে নেয় রুশরা।
পারমাণবিক কেন্দ্রে আগুনের ঘটনায় মস্কো পারমাণিক ধ্বংসলীলাকে জাগিয়ে তুলছে এবং চেরনোবিল দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায় বলেও অভিযোগ করেন।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেনের আহ্বানে প্রায় ৩ হাজার মার্কিনি সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে সংঘর্ষ। একদিকে ইউক্রেনের দখল নিতে মরিয়া রুশ বাহিনী অন্যদিকে তাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

লাখ লাখ রুশ সেনার বিপরীতে ইউক্রেনের সেনার সংখ্যা খুব বেশি না হলেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দৃঢ় নেতৃত্ব ও সাহসী ভূমিকায় এখনো বেশ কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে ধরে রেখেছে কিয়েভ। এর মধ্যেই জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে দেশটির পথে ১৬ হাজারের বেশি বিদেশি যোদ্ধা। যারা সরাসরি ইউক্রেনের হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন