শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচন : শার্শার ১০ ইউনিয়নে ৩ পদে ৫৯৭ জনের মনোনায়ন দাখিল

ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০ ইউনিয়নে মনোনায়ন পত্র জমা হয়েছে চেয়ারম্যান পদে ৫০টি সাধারন মেম্বার পদে হিসাবে ৪৫১ টি ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭টি মনোনয়নপত্র দাখিল করেছেন বলে শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনায়ন পত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত ৫জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহনের জন্য এ মনোনায়ন পত্র জমা হয়। উপজেলায় ৫ জন রিটার্নিং অফিসার হিসাবে মনোনায়ন পত্র জমা নিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৌত্যম কুমার শীল, সমাজসেবা কর্মকর্তা আব্দুল ওহাব ও নির্বাচন কমিশনার মেহেদী হাসান।

শার্শা উপজেলা নির্বাচন কমিশন অফিস সুত্র জানায় উপজেলার ১নং ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন সাধারন সদস্য (মেম্বার) পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।

২নং লক্ষনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ৩৯জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন।

৩নং বাহাদুরপুর ইউনিযনে চেয়ারম্যান পদে ৫জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬ জন ।

৫নং পুটখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।

৬নং গোগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন।

৭নং কায়বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন।

৮নং বাগাআঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, প্রার্থী সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ।

৯নং উলাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন।

১০নং শার্শা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী নির্বাচনের জন্য মনোনায়ন পত্র জমা দিয়েছে।

১১নং নিজামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।

এবার ইউপি নির্বাচনে বিএনপি জামাত থেকে নির্বাচন না করায় আওয়ামীলীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে একাধিক আওয়ামীলীগ দলীয় সমর্থকরা বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলার ডিহি ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া প্রার্থী আসদুজ্জামান মুকুল এর বিপরীতে বর্তমান চেয়ারম্যান হোসেন আলীসহ ১১ জন র্প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছে।

লক্ষনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া আনোয়ারা বেগমের বিরুদ্ধে শামছুর রহমানসহ ৫ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

বাহাদুরপুর ইউনিয়নে বর্তমান আওয়ামীলীগের চেয়ারম্যান মিজানুর রহমান ও দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে গত বছরের বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমানসহ ৫ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

পুটখালী ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনায়ন পাওয়া প্রার্থী আব্দুল গফফার সরদরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নাসির উদ্দিন মনোনায়পত্র জমা দিয়েছেন।

গোগা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া আব্দুর রশীদ এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী তবিবর রহমানসহ ৩ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

কায়বা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া হাসান ফিরোজ টিংকুর বিরুদ্ধে গত বছরের বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেনসহ ৪ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

বাগআঁচড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া ইলিয়াছ কবির বকুলের বিরুদ্ধে আব্দুল খালেকসহ ৫ জন বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

উলাশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম এর বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রাথী হিসেবে আয়নাল হকসহ ৪ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

শার্শা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া কবির উদ্দিন তোতার বিপরীতে বিদ্রোহী প্রাথী হিসাবে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৩ জন মনোনায়নপত্র জমা দিয়েছেন।

নিজামপুর ইউনিয়নে বর্তমান নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া আব্দুল ওহাবের বিরুদ্ধে গত বছরের নৌকা প্রতীক পাওয়া শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুলসহ ৭ জন মনোনায়নপত্র জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান জানান, শার্শার ১০টি ইউনিয়নের মনোনায়ন পত্র জমা দেওয়ার আজ শেষ দিন। এ পর্যন্ত ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য এবং মেম্বার পদে ৪৫১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন। সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা