শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি ভোট : শেষ দিনেও উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা

আগামী ১১-ই নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে দলীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা।

রবিবার (১৭ অক্টোবর) নির্বাচন অফিস কর্তৃক নির্ধারিত রিটানিং অফিসার সদর উপজেলার বিভিন্ন কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা।

সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমানের নিকট মনোনয়ন পত্র জমা দেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ সভাপতি ফারুক আহমেদ, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম। অপরদিকে রিটার্নিং অফিসার সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদ’র নিকট দলীয় মনোনয়নপত্র জমা দেন আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, মীর তোফাজ্জেল হোসেন ও ইয়াকুব আলী প্রমুখ। অপরদিকে রিটানিং অফিসার সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের নিকট আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র জমা দেন ভোমরা ইউপি চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, শাহিনুর রহমান, আশরাফুল ইসলাম বাবু, মন্টু ইসলাম ও কওছার আলি প্রমুখ। এসময় সদর উপজেলা প্রাঙ্গণে মনোনয়নপত্র জমাদান কালে দলীয় নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত