রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইটভাটা জবর দখল ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে ভূয়া কাগজ সৃষ্টি করে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় ইটভাটা জবর দখল ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র হাবিবুর হরমান ও মৃত শেখ আব্দুল হান্নানের পুত্র ইখতেকার হোসেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা যৌথভাবে শ্যামনগরের নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের পূর্ব পার্শে “মেসার্স লিয়া ব্রিকস” নামক ইটভাটাটি বিগত ১৯.১০.২০১৫ তারিখে উত্তর আটুলিয়া গ্রামের জিন্নাত আলীর পুত্র শফিকুল ইসলামের কাছ থেকে ক্রয় করে সুষ্ঠভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। কিন্তু সম্প্রতি অর্থনৈতিক সংকটের কারণে গত ২০১৮-২০১৯ সালে ইট প্রস্তুত করতে পারিনি। ফলে ভাটার কার্যক্রম বন্ধ ছিলো। কিন্তু সেখানে ভাটার সকল সরঞ্জাম, স্থাপনাসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার মালামাল ছিলো।
আমাদের অর্থনৈতিক সংকটের সুযোগে দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের আতিয়ার রহমান ঢালীর অর্থলোভী পুত্র আব্দুর রাজ্জাকের কু-নজর পড়ে আমাদের ভাটাটির উপর। কৌশলে সে ইটভাটাটি দখলের ষড়যন্ত্র শুরু করে। একপর্যায়ে আব্দুর রাজ্জাক শফিকুল ইসলামের সহযোগিতায় একটি ১০০ টাকার স্ট্যাম্প ও দুটি ইটের মেমো সৃস্টি করে ভাটাটি সে ক্রয় করেছে মর্মে দাবি করতে থাকে। একপর্যায়ে গত ৮ আগস্ট‘২০ তারিখে আওয়ামীলীগের নাম ভাঙিয়ে ভাড়াটিয়া বাহিনী মৃত আলিমুদ্দীন গাজীর পুত্র সিরাজুল ইসলাম, নজরুল মোল্যার পুত্র বাবু, রইছউদ্দীন গাজীর পুত্র আব্দুল হালিম, হাবিবুর রহমানসহ ৮/১০ জন নিয়ে আমাদের ভাটায় প্রবেশ করে অফিস ঘরের তালা ভেঙে দখলের চেষ্টা চালায়। সেখানে আমাদের কর্মচারী বাধা দিতে গেলে তাকে খুনের হুমকি দেয়। এঘটনা আমার শ্যামনগর থানাসহ বিভিন্ন দপ্তরে প্রতিকারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করি।

লিখিত অভিযোগের বিষয়টি জানতে পেরে সন্ত্রাসী রাজ্জাক গং আরো বেপরোয়া হয়ে ওঠে এবং কোন পদে না থাকলেও নিজেকে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হিসেবে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় এলাকায় উত্তেজনা সৃষ্টি করে যাচ্ছে। একপর্যায়ে গত ৩ সেপ্টেম্বর‘২০২০ তারিখে রাজ্জাকের নেতৃত্বে ২০/২৫ জন ভাড়াটিয়া বাহিনী নিয়ে ভোর ৪ টার দিকে ভাটায় প্রবেশ করে তালা ভেঙে সেখানে থাকা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। সে সময় ভাটার কর্মচারী অসুস্থ্য থাকায় বাড়িতে অবস্থান করছিলেন। পরে লুটপাটের খবর পেয়ে তিনি আমাদেরকে বিষয়টি অবগত করান। এছাড়া বিভিন্ন মাধ্যমে উল্লেখিত রাজ্জাক গং আমাদের ভাটাটি অবৈধভাবে দখলসহ খুন জখমের হুমকি দিয়ে যাচ্ছ এবং যে ভাবে হোক ভাটাটি দখল করবে মর্মে প্রচার দিচ্ছে। ভূয়া কাগজ সৃষ্টি এবং ক্ষমতাসীনদলের নাম ভাঙিয়ে সুনাম নষ্টকারী রাজ্জাকসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”