রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চারদিকে সাজ সাজ রব

ঈদের নামাজ আদায়ে কলারোয়ায় প্রস্তুত মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহ

শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ আদায়ে প্রস্তুত কলারোয়া উপজেলার সকল মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহগুলো। ইতোমধ্যে চারদিকে সাজ সাজ রব আর বাহারী আলোক সজ্জায় সেজেছে মসজিদের বাইরের অংশ। অস্থায়ী কাপড়ের গেটও নির্মাণ করা হয়েছে অনেক স্থানে।

সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, ‘করোনার ভয়াবহতার প্রেক্ষিতে এবারো ঈদগাঁহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠানের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বলা হয়েছে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বেশিরভাগ ঈদগাঁহে এবারো ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। পাড়া-মহল্লার প্রতিটি মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।’

তবে ‘মসজিদ সংলগ্ন তথা মসজিদের গা ঘেষে মাঠ বা চত্বরে ঈদের নামাজের আয়োজন করা হচ্ছে’ বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহে সকাল ৭টা থেকে ঈদের নামাজ শুরু হবে। ইতোমধ্যে মসজিদ কমিটি ও ঈদগাঁহ কমিটির পক্ষ থেকে নামাজের জামাতের সময় উল্লেখ করে মাইকিং করা হয়েছে।’

‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি’। ঈদের খুশি ভাগ করে নিতে যতই লকডাউন থাকুক, দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকুক যেভাবেই হোক নারির টানে ঘরে ফেরার টান থাকে প্রায় সকলের। তেমনি অনেকে ফিরেছেন দেশের বিভিন্ন এলাকায় কর্মসূত্রে কিংবা বিভিন্ন কারণে থাকা কলারোয়ার সন্তানেরা। প্রাণচাঞ্চল্যতায় ভরে উঠেছে গোটা কলারোয়ার বিভিন্ন এলাকা।

বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, মসজিদের বাইরে কিংবা মসজিদ সংলগ্ন ঈদগাঁহে ঢোকার মুখে ডেকোরেটর কর্মী ও ঈদগাঁহ কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। সাজসজ্জার ব্যবস্থাপনা শেষ পর্যায়ে। এখন শুধু পবিত্র ঈদের নামাজের প্রস্তুতি।

পৌরসদরের তুলসীডাঙ্গা পূর্বপাড়া ঈদগাঁহ কমিটির সদস্য ফারুক হোসেন জানান, ‘করোনার কারণে সামজিক দূরত্ব বজায় রেখে এবার মসজিদ ও মসজিদ সংলগ্ন অনেক ঈদগাঁহ ময়দানে শুক্রবার ঈদ-উল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।’

উপজেলার সবচেয়ে বৃহৎ ঈদগাঁহ হলো চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাঁহ। সেখানে করোনার আগপর্যন্ত বছরে প্রতি ঈদে ৪ থেকে ৫হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। গেলো বছরে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবারো হচ্ছে না। তবে ওই ঈদগাঁহের আওতাধীন গয়ড়া, রামভদ্রপুর ও কায়বার আংশিক এলাকার ১১টি মসজিদে স্ব-স্ব মসজিদ কমিটির উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাঁহ কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্তা অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর।

তিঁনি আরো জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে ও মুখে মাস্ক পরিধান করে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের প্রতি আহবান জানানো হয়েছে।’

এদিকে, ঈদ-উল ফিতর উপলক্ষে কলারোয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ ডটকম’ পরিবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল