বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি সহস্রাধিক

ঈদের পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার সাতচল্লিশ জন। কয়েক বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অধিকাংশই মোটরসাইকেল আরোহী।
বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে মোটরসাইকেল চলাচলের নিয়ম না মানাই দুর্ঘটনার কারণ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুইবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তপন মজুমদার নামে এক ব্যক্তি। তাকে শনিবার (০৭ মে) সকালে আনা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় বাবাকে হারিয়ে থামছে না ছেলের আহাজারি।

সিরাজগঞ্জের আজিম শেখ। ১৪ বছর বয়সী এ তরুণ ঈদের দিন বের হয় মোটরসাইকেল নিয়ে। পথে পিকআপের সঙ্গে সংর্ঘষ। এখন সে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নরসিংদীর রাসেলেরও একই অবস্থা। ঈদের দিন দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

পঙ্গু হাসপাতালের প্রতিটি ওয়ার্ড রোগীতে ঠাসা। আর এসব রোগীর বেশিরভাগই ভর্তি হয়েছেন ঈদের ছুটিতে।

ঈদের আগে ও পরে ৫দিনে রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪৭ জন, যাদের অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঈদের পরের দিন ১৫২ জন রোগী এসেছেন। এরমধ্যে অর্ধেক রোগীকে অপারেশন করতে হয়েছে। এদের মোটরসাইকেল এক্সিডেন্ট বেশি।

জরুরি ওয়ার্ডে জায়গা না হওয়ার অনেককে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এবার মোটরসাইকেলে চড়ে সবচেয়ে বেশি বাড়ি গেছেন ও এসেছেন রীতিমত বিপদজনক হয়ে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, আমাদের যে মোটরসাইকেল রাইডশেয়ারিং নীতিমালা তৈরি করা হয়েছে সেখানে বাণ্যিজিকভাবে মোটরসাইকেল চলাফেরা সেটা ঢাকা শহরের মধ্যে করতে হবে। কিন্তু এই মোটরসাইকেলগুলো যাত্রী নিয়ে দূরপাল্লায় চলে যাচ্ছে। সেখানে আমি মনে করি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।

এর আগে মোটরসাইকেলের বহর ঘাটগুলোতে কখনো দেখা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী