বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মে‌ডি‌কেল ক্যাম্প

প্রেস বিজ্ঞ‌প্তিঃ উদারতা’র স্বপ্নদ্রষ্টা প্রায়ত আব্দুল্লাহ মাহমু‌দের স্বপ্ন বাস্তবায়‌নে উপকূলীয় জনপদে গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফ্যামিলি হেলথ কেয়ারের পরিচালনায় পুইজালা ব্লাড ব‌্যাং‌কের সহ‌যো‌গিতায় শ্রীউলার পুইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। শনিবার ২৫ অক্টোবর ২০২৫ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সভাপতিত্ব করেন পুইজালা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদুজ্জামান রানা। ক্যাম্পে অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকরা মেডিসিন, গাইনী ও মা-শিশু বিষয়ে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। পাশাপাশি ফ্যামিলি হেলথ কেয়ারের ল্যাব প্রধান সোহাগের নেতৃত্বে চার শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ (ব্লাড গ্রুপিং) সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন, ফুয়াদ, দেলোয়ার, শাহিন, সোহেল, সুমাইয়া, রহমত, শামীম, রা‌শেদ মোস্তাকিম,জা‌কিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মানবিক সেবার অনন্য এই আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস