বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূল দিবসে উপকূলবাসীর জীবনমান উন্নয়নের দাবী

উপকূলবাসীর জীবনমান উন্নয়নসহ উপকূল সুরক্ষার লক্ষ্যকে সামনে রেখে ১২ নভেম্বর ২০২১ পঞ্চম বারের মত ‘উপকূল দিবস পালিত হয় সমগ্র উপকূল জুড়ে। বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স, শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এবং সুন্দরবন প্রেস ক্লাব এর আয়োজনে ‘উপকূল দিবস’ পালন করা হয়।

১২ই নভেম্বর ১৯৭০ সালের এই দিনে প্রলঙ্করী ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় দেশের উপকূলীয় অঞ্চল। নিশ্চিহ্ন হয় বহু পরিবার। অনেকে আত্মীয়স্বজন, বাবা-মা, ভাই-বোন হারিয়ে নিঃস্ব হয়ে যায়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াল এ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে প্রায় ১০ লক্ষাধিক লোক মৃত্যুবরণ করে (বেসরকারী হিসাবে)। ভয়াবহ সেদিনের ৫১ বছর অতিবাহিত হলেও আজও সে দুর্বিসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় উপকূলের বাসিন্দাদের।

উক্ত দিবসটি পালনে শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সুন্দরবন প্রেসক্লাব এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আহ্বানে উপকূলবর্তী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সহ আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাব চত্তরে উপকূল দিবস পালন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আঃ হালিম, আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন, সাংবাদিক আব্দুল্যাহ আল মামুন, মোঃ সাহেব আলী, যুব ফোরামের সদস্য মোঃ আমিনুর রহমান, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল ও কৌশিক রায় প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, ‘১২ নভেম্বর ১৯৭০ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলের সব কিছু তছনছ করে দেয়। লিডার্স আয়োজিত উপকূল দিবসে আমাদের আহ্বান থাকবে যাতে ১২ নভেম্বর উপকূল দিবস হিসাবে ঘোষণা করা হয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন, যুব ফোরামের সদস্য মোঃ আমিনুর রহমান প্রমূখ। সকল বক্তাদের দাবী কপ-২৬ এ যেন উপকূলবাসীর এই দুর্ভোগ তুলে ধরে জীবন মান উন্নয়নে ব্যবস্থা গ্রহন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান