সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতির কার্যকর মোকাবিলায় জেলা পেরিয়ে এবার উপজেলা পর্যায় পর্যন্ত সরকারের সমন্বিত ও নিবিড় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও আগাম সতর্কতার অংশ হিসেবে পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত, জরুরি মোবাইল হাসপাতাল এবং চিকিৎসকদের বিশেষায়িত চিকিৎসা ও প্রোটোকল নিশ্চিত করা হয়েছে।

বিগত দুই মাস ধরেই সরকারের এ ডেঙ্গু প্রতিরোধী প্রস্তুতি ও কর্মযজ্ঞ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মাঠ পর্যায়ে সমন্বয় জোরদার করতে স্থানীয় প্রশাসনকে যুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ডেঙ্গু মোকাবিলা ও রোগী ব্যবস্থাপনায় আমরা একটি সুনির্দিষ্ট ও সমন্বিত পরিকল্পনা নিয়েছি। জেলা প্রশাসক, সিভিল সার্জন, সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রতিটি জেলায় ইতোমধ্যে উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালগুলোতে চিকিৎসার গুণগত মান বৃদ্ধি এবং সংকটেরোধে লজিস্টিক সাপোর্টের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। বিশেষ করে ডেঙ্গু চিকিৎসায় বহুল ব্যবহৃত স্যালাইনের যেন কোনো কৃত্রিম সংকট তৈরি না হয়। সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

মন্ত্রী বলেন, কোনো রোগী যেন জীবনের ঝুঁকিতে না পড়েন এবং গুরুতর জটিলতা এড়ানো সম্ভব হয়। সে জন্য পর্যাপ্ত স্যালাইন আগেভাগেই সংগ্রহ ও মজুত রাখা হয়েছে। এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতি ও রোগীর চাপ সামাল দিতে আমাদের বিশেষায়িত মোবাইল হাসপাতালগুলোও সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

উপজেলা পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের দক্ষতাকে আধুনিকায়ন করা হচ্ছে। রেফারেল ব্যবস্থার ওপর চাপ কমাতে স্থানীয় হাসপাতালগুলোকেই প্রথম সারির প্রতিরক্ষাব্যুহ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ডেঙ্গু রোগীর জাতীয় চিকিৎসা ও প্রোটোকল বিষয়ে চিকিৎসকদের দেশব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জনদের কার্যালয় থেকে একদম তৃণমূল বা উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসকদের গাইডলাইন দেওয়া হয়েছে। যেন রোগী পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত উপজেলা পর্যায়েই মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।

একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে স্থানীয় সরকার ও সিটি করপোরেশনগুলোর সাথে যৌথ উদ্যোগে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

মন্ত্রী জানান, সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মশার লার্ভা ধ্বংসের জন্য প্রয়োজনীয় লার্ভিসাইড ট্যাবলেট সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং উড়ন্ত মশা নিধনে ফগিং ও স্প্রে কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

উদ্বোধনী সভার একপর্যায়ে দেশের শিশুস্বাস্থ্য, পুষ্টি পরিস্থিতি এবং চলমান টিকাদান কর্মসূচির দীর্ঘমেয়াদী সংস্কার নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে শিশুদের পুষ্টি কর্মসূচি, ভিটামিন ট্যাবলেট বিতরণ এবং টিকাদান কার্যক্রমে এক ধরনের কাঠামোগত ঘাটতি ছিল। বর্তমান সরকার এ জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোকে ঢেলে সাজানোর এবং মাঠ পর্যায়ে আরও গতিশীল করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের সচেতনতা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন

শিল্প ও ব্যবসা খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৮ সাল শুরুরবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী