শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উল্টো বার্সার বিরুদ্ধেই মামলা করে বসলেন নেইমার

সাড়ে চার ’শ কোটি টাকা চেয়ে (৪৪ মিলিয়ন ইউরো) উল্টো বার্সেলোনার বিরুদ্ধে মামলা করে বসলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ডি সিলভা জুনিয়র। নেইমারের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই পক্ষের মধ্যেই আইনি মারপ্যাঁচ লেগেই আছে। একপক্ষ আরেক পক্ষের বিপক্ষে মামলা করছে পাওনার দাবিতে। একদিন আগেই নিউজ হয়েছিল, নেইমারের কাছে ১০০ কোটি টাকা (১০ মিলিয়ন ইউরো) দাবি করে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। তাদের দাবি, অলিখিত চুক্তি মোতাবেক নেইমারকে অতিরিক্ত অর্থ দিয়েছিল বার্সা।

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি যখন মামলা করার প্রস্তুতি নিচ্ছে, তখন উল্টো মামলা করেই বসলেন নেইমার। তার দাবি, তিনি বার্সার কাছে ৪৪ মিলিয়ন ইউরো পাওনা রয়েছেন।

পিএসজির এই তারকা আবার ভিন্ন একটি আবেদনও করেছেন তার প্রতিনিধির মাধ্যমে। গত জুন মাসে আদালতের রায় ছিল, নেইমার যেন বার্সেলোনা ক্লাবকে ৬.৭ মিলিয়ন ফিরিয়ে দেয়। এই জরিমানার অর্থ থেকে মুক্তি পাওয়ার জন্য ভিন্ন একটি আবেদন জমা দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

স্প্যানিশ একটি পত্রিকা দাবি করছে, বেশ কয়েকটি মামলার বেড়াজালে বার্সাকে আটকে প্রায় ৬০ মিলিয়ন ইউরো দাবি করছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা এখনও বিশ্বাস করেন, ২০১৭ সালে পিএসজিতে যাওয়ার আগে বার্সার সঙ্গে তিনি যে চুক্তি নবায়ন করেছিলেন, সেই চুক্তির শর্ত অনুযায়ী বোনাস হিসেবে এখনও ৪৪ মিলিয়ন ইউরো পাওনা রয়েছেন।

বার্সা শুধু তাকে পারিশ্রমিক দিয়েছিল, তিনি ক্লাবে থাকাকালীন সময় পর্যন্ত। এরপর তিনি পিএসজিতে চলে গেলেও এ নিয়ে এখনও পর্যন্ত মামলা চলমান এবং বিষয়টা কাতালোনিয়া হাইকোর্টে মীমাংসার অপেক্ষায় রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?