রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এএসআইয়ের বুকে ঢুকে গেলো বাঁশ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকা থেকে ডিউটি শেষে থানায় ফেরার পথে অবৈধ পার্কিংয়ে রাখা ট্রাকের বাঁশ বুকে ঢুকে আশাশুনি থানার এএসআই মো. শাহজামাল নিহত হয়েছেন।
বুধবার দিবাগত ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে চাপড়া ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটক ট্রাকচালক কামাল হোসেন ও হেলপার তমাল শেখ সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। এএসআই শাহজামাল বুধহাটা বাজারে ডিউটি করছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, এএসআই শাহজামাল ডিউটি শেষে ভোররাতে বুধহাটা বাজার থেকে থানায় ফিরছিলেন। পথিমধ্যে চাপড়া ব্রিজের উত্তর পাশে অন্ধকারের মধ্যে বাঁশবোঝাই একটি ট্রাক অবৈধভাবে পার্কিং করা ছিলো। ট্রাকের পেছনের অংশে বাঁশের অপর প্রান্ত ঝুলে ছিলো। ট্রাকে কোন লাইট ছিলো না।

তিনি বলেন, ডিউটি শেষে মোটরসাইকেলযোগে থানায় ফেরার পথে ট্রাকের পেছনের অংশের বাঁশ শাহজামালের বুকের ডান পাশে ঢুকে যায়। বাম হাতেও জখম হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকে যদি কোন আলোর ব্যবস্থা থাকতো তাহলে এই দুর্ঘটনাটি ঘটতো না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বুশরা গ্রুপ লিমিটেড এর বিরুদ্ধে গ্রাহকদের এফডিআরের দুই কোটি টাকার লভ্যাংশবিস্তারিত পড়ুন

  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির
  • সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন
  • নির্বাচিত হলে মাদক নির্মূলে কুশখালীতে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন