শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একবার চার্জেই চলবে ১০০ কি.মি.

মাত্র একবার চার্জ দিলেই চলবে ১শ’ কিলোমিটার। খরচও অল্প। নেই রক্ষণাবেক্ষণ খরচ। এমনই একটি বাইক বাজারে এনেছে ভারতের হায়দ্রাবাদের স্টার্টআপ কোম্পানি অটোমোবাইল প্রাইভেট লিমিটেড। অটাম ১.০ নামের এই ইলেকট্রিক বাইকটির দাম ভারতের বাজারে রাখা হয়েছে ৫০ হাজার রুপি।

বাইকটিতে মূলত লিথিয়াম আয়নের ব্যাটারি দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘণ্টা সময় নেয় এবং এটি সিঙ্গেল চার্জে ১০০ কিমি দূরত্ব অতিক্রান্ত করতে সক্ষম। ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি অনুমোদিত স্বল্প গতির বৈদ্যুতিক বাইক। ফলে এর সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি/ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

বাইকটির গতি কম হওয়ায় এটি কেনার পর রেজিস্ট্রেশন বা চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, কোনোটারই প্রয়োজন পড়বে না। এছাড়া ইকো ফ্রেন্ডলি বাইকটি একাধিক রঙের বিকল্পে উপলব্ধ। অটাম ১.০ বাইকটির ব্যাটারির ওজন ৬ কেজি। তাই এটি সহজেই বহনীয় এবং থ্রি-পিন সকেটের মাধ্যমে ব্যবহারকারী যে কোনো জায়গায় এটি চার্জ করতে পারবেন।

জানা গেছে, বাইকটি চার্জ প্রতি এক ইউনিট বিদ্যুত খরচ করে। সেই হিসেবে ১০০ কিমি চালাতে দিনে গড়ে খরচ হচ্ছে মাত্র ৭ থেকে ১০ টাকা। এছাড়া বাইকটির ফিচারের মধ্যে আছে, বেস্ট-ইন-ক্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যে কোনো ধরনের রাস্তায় বাইকটি সহজেই চালানোর জন্য ভারি টায়ার, সম্পূর্ণ ডিজিট্যাল ডিসপ্লে ও ইন্ডিকেটর এবং দুই বছরের ওয়ারেন্টি সহ দীর্ঘস্থায়ী ব্যাটারি।
সূত্র: সময় টিভি

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের