শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ট্রাম্পের করোনাবিষয়ক উপদেষ্টার পদত্যাগ

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে থেকে একের পর এক কর্মকর্তা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

এবার পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা স্কট অ্যাটলাস।

তিনি ট্রাম্পের খুবই আস্থাভাজন ছিলেন। ট্রাম্পের মতোই তিনি বিভিন্ন সময়ে মাস্ক পরা এবং অন্যান্য বিষয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছেন। ফক্স নিউজ জানায়, তারা স্কট অ্যাটলাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়েছে।

ওই পদত্যাগপত্রে ডিসেম্বরের ১ তারিখ দেওয়া রয়েছে।
পদত্যাগপত্রে অ্যাটলাস লিখেছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। তাকে এই সম্মানে ভূষিত করায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভকামনা জানিয়েছেন।

অ্যাটলাস বলেন, আমি নির্দিষ্ট একটি জিনিসকে কেন্দ্র করে কঠোর পরিশ্রম করেছি। মানুষের জীবন বাঁচাতে এবং এই মহামারিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আমি কাজ করে গেছি।
তিনি আরও বলেন, সবসময়ই তিনি বিজ্ঞানের সর্বশেষ তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে রাজনৈতিক প্ররোচনা বা প্রভাব ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা