সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার পর্যটন নগরীর হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে লকডাউনে পর্যটনের সব অনুষঙ্গ বন্ধ থাকলেও কক্সবাজার শহরের কলাতলীতে সি পার্ল-২ নামের আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে হোটেলের কর্মী বেড পরিষ্কার করতে গিয়ে তরুণীকে ফ্যানের সঙ্গে জুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার উদ্ধার করে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হোটেলের কেয়ারটেকার মোতাহের হোসেনের মাধ্যমে হোটেলের ৬-ডি কক্ষে ওঠেন দুই তরুণ-তরুণী। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত তাদের সাড়া-শব্দ না পেয়ে কেয়ারটেকার বিকল্প চাবি ব্যবহারের মাধ্যমে কক্ষটি খুললে ফ্যানের সঙ্গে তরুণীর মরদেহ ঝুলতে থাকে দেখতে পান।

এদিকে তরুণীর কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার বাড়ি টেকনাফের হ্নীলা বলে জানা গেছে। মেয়েটির সঙ্গে যে ছেলেটি ছিলেন তিনি পালাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার সকালের কোনো একসময় তরুণীকে হত্যা করা হয় বা তিনি আত্মহত্যা করেন।

সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেন, ‘ওই ঘটনায় হোটেলের কেয়ারটেকার মোতাহের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লকডাউনে নিষেধাজ্ঞার মাঝে কেন হোটেলে অতিথিদের রুম ভাড়া দেয়া হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।’

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম