শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যবিপ্রবি’র হলে থাকতে পারবেনা

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে নিতে সবধরনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করেছে যবিপ্রবি প্রশাসন।যবিপ্রবির স্নাতক শ্রেণির পরীক্ষার্থীরা হলে থাকায় তাদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এবার হল গুলোতে থাকতে দেওয়া হবে না।

আগামী ১৭ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ রবিবার থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সশরীরে ভর্তি পরীক্ষা।এদিন বেলা ১২ঃ০০ ঘটিকা থেকে দুপুর ১ঃ০০ ঘটিকা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এছাড়া আগামী ২৪ অক্টোবর ‘খ’ ইউনিট ও ০১ নভেম্বরে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা মোবাইল ফোন, ঘড়ি, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, ব্যাগ, বই ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবে না।

ভর্তি পরীক্ষার বিষয়ে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ ৩২ হাজার শিক্ষার্থীর মধ্যে যবিপ্রবি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৬০০০ শিক্ষার্থী। আমরা এরমধ্যে পরীক্ষার বিষয়ে সবধরনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করেছি।

এছাড়া পরীক্ষায় অংশ গ্রহণকারী সব শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, করোনার ২ ডোজ টিকা নেওয়া থাকলেও প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামুলক মাক্স পরতে হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ৩ ফুট দুরত্ব রেখে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক