বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার রাশিয়ার গাছ ও বিড়ালের ওপর নিষেধাজ্ঞা!

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়ার ওপরে পশ্চিমা নানা দেশ একের পর এক নিষোধাজ্ঞা আরোপ করেছে। তারই ধারাবাহিকতায় এবার নিষেধাজ্ঞা দেওয়া হলো রুশ বিড়ালের ওপর। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার লক্ষ্য বানানো হয়েছে রাশিয়ার একটি গাছকেও।

ইতোমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আকাশপথে নিষেধাজ্ঞা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর নানারকম নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। ইন্টারন্যাশনাল ফেলাইন ফেডারেশন (ফিফে) রুশ বিড়ালের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

বিশ্বের প্রায় ৪০টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক বিড়ালবিষয়ক এই সংস্থাটি সহযোগী সদস্য দেশগুলোকে নিয়ে বিড়ালের নিবন্ধনের পাশাপাশি বিড়ালের বিভিন্ন প্রতিযোগিতাও আয়োজন করে থাকে।

এই সপ্তাহে ফ্রান্সের প্যারিসভিত্তিক ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সেনাবাহিনীর ইউক্রেনে হামলা ও যুদ্ধ শুরুর ঘটনায় ফিফের নির্বাহী বোর্ড বেদনাহত ও আতঙ্কিত। এ ধরনের নৃশংসতা দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না ফেডারেশন। নিষেধাজ্ঞার ফলে রাশিয়ায় জন্ম নেওয়া কোনো বিড়ালকে ফিফের বইয়ে নথিভুক্ত করা যাবে না। এ নিষেধাজ্ঞা কমপক্ষে মে পর্যন্ত থাকবে।

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে সেটি বাড়ানো হতে পারে। রাশিয়ার একটি ওক গাছের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপে ‘দ্য ইউরোপিয়ান ট্রি অব দ্য ইয়ার কম্পিটিশন’ নামে গাছের চলতি বছরের এক প্রতিযোগিতায় ১৯৮ বছর বয়সি গাছটির অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে আয়োজকরা।

সূত্র: আরটি ও টিআরটি।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন