শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতকে শোকজ

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে সংসদীয় আসন ১০৫, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করে বলা হয়, গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনী পথসভা করেন। নির্বাচনি পথসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন এবং নির্বাচনী প্রচারণা করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। আপনার উক্ত আচরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।

এ কারণে নেটিশে (১৩ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্কে স্ব শরীরে যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

সৈয়দ দীদার বখত বাংলাদেশের জাতীয় পার্টির একজন রাজনীতিবিদ, অন্যতম প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী। চতুর্থ জাতীয় সংসদে তিনি সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত