শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবি পার্টি প্রতিবাদী পদযাত্রা’র ঘোষণা দিয়েছে

এবি পার্টি চলমান আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে।

সম্প্রতি দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সভার সদস্যদের মতামতের ভিত্তিতে গতকাল শনিবার এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এই কর্মসূচি ঘোষণা করেন।

গত ২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুগপৎ নয় স্বাতন্ত্র্য বজায় রেখে “অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন” ও “রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্য”র ২ দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় এবি পার্টি। সংবাদ সম্মেলন থেকে তাৎক্ষণিকভাবে ২৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

পুলিশী বাধা সত্বেও ২৯ ডিসেম্বরের কর্মসূচি সফল করায় দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় ঢাকা অঞ্চলের সকল নেতা-কর্মী ও জনগণকে সাধুবাদ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন