রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা সিএন্ডএফ এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।

বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় শহরের
মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “যাদের মূল্যবান ভোটে জয়লাভ করেছো সব সময়
তাদের পাশে থেকে সুখে-দুঃখে সংগঠনের স্বার্থে তাদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্য দিয়ে স্ব-স্ব দায়িত্ব পালন করার আহবান জানান এমপি রবি। এসময় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র নব-নির্বাচিত কমিটির সকলকে মিষ্টিমুখ করান এবং তাদেরকে অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী
এ্যাসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির সভাপতি পরিতোষ কুমার ঘোষ,সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, মো. ছদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান, কাস্টমস ও বর্ডার সম্পাদক মো. আব্দুল্লাহ আতিকুর, প্রচার ও বন্দর সম্পাদক মো. আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মো. সোহেল রানা সাগর, ও মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত
কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক