সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়লো

সব সংশয় দূর করে অবশেষে ঈদের আগেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি—সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়তি বোনাস পাবেন।

সোমবার (২৬ মে) এ সংক্রান্ত একটি সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপ-সচিব মোসা. শরীফুন্নেসা। সম্মতিপত্রে চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ বাড়িয়ে মূলত বেতনের ৫০ শতাংশ করা হয়েছে।

তবে এ দফায় কর্মচারীরা উপেক্ষিত থাকছেন। তাদের বোনাস বাড়ানো হয়নি। ফলে তারা আগের মতোই মূল বেতনের ৫০ শতাংশ ঈদুল আজহার বোনাস পাবেন।

সম্মতিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) চারটি শর্ত সাপেক্ষে সরকারি অংশের মাসিক মূল বেতনের ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশে নির্ধারণ করা হলো।

চারটি শর্ত
>> এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে।

>> এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।

>> প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে।

>> প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের নিমিত্ত পাঠাতে হবে।

এদিকে এমপিওভুক্ত কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় আগেই তারা শিক্ষকদের চেয়ে বেশি (৫০ শতাংশ) বোনাস পেতেন। এখনো তারা একই পরিমাণ বোনাস পাবেন।

তাদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে সম্মতিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতার (বোনাস) হার বিদ্যমান ৫০ শতাংশ বহাল থাকবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ