সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমবিবিএস ডাক্তার যখন ইয়াবা ব্যবসায়ী

আরিফ মঈন উদ্দিন পেশায় একজন এমবিবিএস ডাক্তার। সে চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসি হতে ২২তম ব্যাচে এমবিবিএস পাশ করে। বর্তমানে চট্টগ্রামের বেসরকারি রয়েল হাসপাতালে কর্মরত। ডাক্তারি পেশার পাশাপাশি সে নিয়মিত ইয়াবা সেবন করত এবং একপর্যায়ে নিজেই ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

প্রথমদিকে আরিফ মঈন উদ্দিন চট্টগ্রামের খুচরা মাদক ব্যবসায়ীদের ইয়াবা সরাবরাহ করে এবং পরবর্তীতে প্রতি মাসে ৫ থেকে ৬ বার চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রয় করতে শুরু করে। ডাক্তারি পেশার আড়ালে আর্থিকভাবে দ্রুত লাভবান হওয়ার জন্য সে অত্যন্ত কৌশলে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। তার এই অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে একাধিক নারী ও পুরুষ সহযোগী হিসেবে জড়িত আছে মর্মে জানা যায়।

এরই প্রেক্ষিতে জুলি আক্তার রুপা নামক এক নারীর সাথে তার পরিচয় হয় এবং গ্রেফতারকৃত আরিফ মঈন উদ্দিন তাকে নিয়ে চট্টগ্রামের খুলশী এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে একত্রে বসবাস করার পাশাপাশি মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।

১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম) স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, ১৫ অক্টোবর উক্ত মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে ভাড়াকৃত প্রাইভেটকারযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রাত সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে গাড়ী থামিয়ে তল্লাশিকালে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে ৭,৮৫০ পিস ইয়াবা উদ্ধারসহ ইয়াবা পাচারের দায়ে মাদক ব্যবসায়ী আরিফ মঈন উদ্দিন (৩০) ও তার সহযোগী জুলি আক্তার রুপা (২৮)’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাক্তারি পেশার আড়ালে আর্থিকভাবে দ্রুত লাভবান হওয়ার জন্য সহযোগী আসামির পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচার করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক