সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪ খুনের ঘটনায় উপজেলা চেয়ারম্যানের শোক

কলারোয়া উপজেলার হেলাতলায় ৪ খুনের ঘটনায় শোক জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বৃহস্পতিবার (১৫অক্টোবর) ভোররাতে উপজেলার খলসি গ্রামে স্বামী, স্ত্রী ও দুই সন্তান হ্ত্যার ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খলসি গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন মাহি (১০) ও মেয়ে আনিকা তাসলিম (৮)।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রাহানুর ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবার সহ তারা ছয়জন থাকতেন। মা বুধবার আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রাহানুর) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের বাইরে থেকে আটকানো আছে। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য।

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জরুরী কাজে ঢাকায় অবস্থান করছিলেন। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার খবর পেয়ে তিনি ঢাকা থেকে ফিরে কলারোয়াতে না গিয়ে সরাসরি ঘটনাস্থলে এসেই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এরপর হেলাতলা ইউনিয়ন পরিষদের অফিস রুমে অবস্থান নিয়েছেন লাশ সাতক্ষীরা হতে আসার অপেক্ষায়। তিনি তাৎক্ষণিক হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সাথে পরামর্শ করেই এ রাতেই ৪টি কবর খোঁড়ার জন্য দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি গভীর রাত পর্যন্ত বসে থেকে কবর খোঁড়ার কাজ তদারকি করেছেন বলে জানায় উপজেলা চেয়ারম্যানের সাথে থাকা তার ভাই কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

রাত ৩টার দিকে সেই ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু