শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

ধর্ষকদের শাস্তির দাবিতে কেশবপুরে মানববন্ধন

যশোরের কেশবপুরে কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতি ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন বৃহষ্পতিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
পীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষকদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যশোর জেলা শাখার সহকারি স¤পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, জেলা সদস্য কমরেড আব্দুল মজিদ, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মফিজুর রহমান নান্নু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা উত্তম রায় ও কেশবপুর ছাত্র ইউনিয়নের আহবায়ক মাজিদুল ইসলাম।

মফিজের গণসংযোগ

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনেরেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের প্রত্যাশায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রতিদিন গণসংযোগ ও মতবিনিময় করে চলেছেন। তারই অংশ হিসাবে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের নতুন মূলগ্রামের ক্ষত্রিয় পাড়ায় মতবিনিময় করেন। সচীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন মূলগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, মূলগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন, শিক্ষক লুৎফর রহমান, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শিমুল প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের প্রত্যাশা করেন।

দুর্গাপূজা পালনে প্রস্তুতি সভা

যশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয়া দুর্গাপূজা পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গা দেবালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন স্বপন কুমার মুখার্জী, কার্ত্তিক আড্য, হরেন্দ্রনাখ সরকার, প্রদত্ত বিশ্বাস, পরেশ চন্দ্র মন্ডল, বিশ্বনাথ হালদার, নারায়ন চন্দ্র, কার্তিক রায়, শংকর চৌধুরী প্রমুখ। সভায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৯১টি পূজা মন্ডপে দুর্গাপূজা পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মৎস্য সেবা ও তথ্য কেন্দ্রের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারের সেইন সড়কে মৎস্য সেবা ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মৎস্য সেবা ও তথ্য কেন্দ্রের স্বত্তাধিকারী রাশেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিকা কেটে মৎস্য সেবা ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহাপরিচালক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্রচাষ ও বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি শীর্ষক ভ্যানু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত মৎস্য সেবা ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হল।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা