বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসডিএফ ঝিনাইদহ জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ ) ঝিনাইদহ জেলা আজ (৮ মার্চ, বুধবার) আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করে।

সংস্থার জেলা ব্যবস্থাপক কৃষিবিদ কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা ড. অসীম কুমার সাহা।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এই নারীদের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্পিকার, ঝিনাইদহের জেলা প্রশাসক সবাই নারী, “আমরা নারী, আমরাও পারি” এটাই হবে আজকের স্লোগান।

সভাপতি জেলা ব্যবস্থাপক কৃষিবিদ কাজী হাসানুজ্জামান বলেন, নারীদের অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করা সম্ভব। বেগম রোকেয়ার নারী জাগরণের কথাও স্মরণ করেন তিনি।

সংস্থার জেলা কর্মকর্তা, এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা শুরু হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা কর্মকর্তা হুমায়ুন কবির, মোঃ সারওয়ার জাহান, সজীব কুন্ডু, সাদ আহমেদ, ক্লাস্টার অফিসার আব্দুল করিম, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ মনিরুজ্জামান, ক্লাস্টার ফ্যাসিলিটেটর জুয়েল রানা, সহাদেব সরকার প্রমুখ।

সভায় বক্তারা নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল