রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদী হয়ে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

দুদকের জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। ওসি প্রদীপ কুমার দাশ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে স্ত্রীর নামে রেখেছেন বলে অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক।

দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম শুরু হয় মূলত ২০১৮ সাল থেকে। পরবর্তীতে ২০১৯ সালের ২০ এপ্রিল ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ প্রদান করা হলে একই বছরের জুন মাসে ওসি প্রদীপ ও তার স্ত্রী সম্পদের হিসাব দাখিল করেন। এই সম্পদ বিবরণীর আলোকে দীর্ঘ অনুসন্ধানে দুদক প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে।

১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে চাকরি পাওয়ার পর থেকেই মূলত ওসি প্রদীপ অবৈধ সম্পদ অর্জনে আত্মনিয়োগ করে। তার সম্পদ দৃশ্যমান হতে থাকে ২০০২ সাল থেকে।

দুদক সূত্র জানায়, ওসি প্রদীপের সব সম্পত্তিই তার স্ত্রী চুমকীর নামে। যার কোনো বিশ্বাসযোগ্য জ্ঞাত আয়ের উৎসই নেই। চুমকীর নামে ৪ কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৮৬৯ টাকার সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক। এর মধ্যে তিনি পারিবারিক ব্যয়সহ অন্যান্য ক্ষেত্রে খরচ করেছেন ২১ লাখ ৭০ হাজার টাকা। চুমকীর পূর্বের সঞ্চয়, উপহার, বাড়িভাড়া থেকে বৈধ আয় হিসেবে ৪৯ লাখ ১৩ হাজার ২৩৪ টাকার সম্পদ পাওয়া যায়। বৈধ আয় বাদ দিলে চুমকির নামে মোট তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া যায়। এটা তার জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

একই রকম সংবাদ সমূহ

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

ইতালিতে বাংলাদেশ দূতাবাস রোমে, যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পুরস্কার হিসেবে ২ কোটি ৯০ লাখবিস্তারিত পড়ুন

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ