শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে মডার্ন মার্কেটিং কনক্লেভ

প্রথমবারের মতো ঢাকা শেরাটনের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে মডার্ন মার্কেটিং কনক্লেভ-২০২৩। সোমবার (২২ মে, ২০২৩) কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হবে বহুল প্রত্যাশিত এই মডার্ন মার্কেটিং কনক্লেভ-২০২৩।

নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল এডভাইজার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সী, এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

অনুষ্ঠানের প্রথম অংশে আধুনিক মার্কেটিং এর জনক প্রফেসর ফিলিপ কটলার এর বহুল আলোচিত বই “এসেনশিয়ালস অফ মডার্ণ মার্কেটিং” এর মোড়ক উম্মোচন করা হবে। মার্কেটিং এর জগতে এটি প্রফেসর ফিলিপ কটলারের একটি অভূতপূর্ব উদ্ভাবন; যেখানে মার্কেটিং এর প্রতিটি অধায়ের সাথে যুক্ত হয়েছে দেশীয় সকল কেইস স্টাডি। বইটিতে সহ-লেখক হিসেবে আছেন প্রখ্যাত শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

সম্মাননা প্রদানের সূচনালগ্নে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন আধুনিক মার্কেটিং এর জনক প্রফেসর ফিলিপ কটলার।

অনুষ্ঠানের শেষ অংশে কটলার এওয়ার্ড এর আয়োজন করা হবে; যা প্রফেসর ফিলিপ কটলার এর নামে বিশ্বের বিজনেস লিডারদেরকে সম্মানিত এবং তাদের অবদানকে আরো স্মরণীয় করতে প্রদান করা হয়।

বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজনে ৫ জনকে সম্মননা প্রদান করা হবে; এসময় উপস্থিত থাকবেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও কটলার ইম্প্যাক্ট এর সিএমও ফাহিম কিবরিয়া। সম্মাননা গ্রহন করবেন- মেঘনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক এবং শেয়ারট্রিপ এর ফাউন্ডার সাদিয়া হক।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ইন্টারন্যাশনাল বিজনেস ও মার্কেটিং –এর অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে কটলার ইম্প্যাক্ট ইন কর্পোরেটেড এর পক্ষ থেকে, “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অব মার্কেটিং” উপাধিতে ভূষিত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর