শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে নৌকার মনোনয়ন দৌড়ে ফিরোজ আহম্মেদ স্বপন এগিয়ে

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জনগণ এবার মনেপ্রাণে চাইছেন একজন সৎ, মেধাবী ও যোগ্য জনপ্রতিনিধি। জনগণের প্রত্যাশাকে বুঝবে। চাওয়া এবং পাওয়ার মাঝে মেলবন্ধন ঘটাবে।

তালা-কলারোয়া আসনে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ
স্বপন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার নিজ নির্বাচনী এলাকায়। জনমুখী নানা ইতিবাচক কর্মকান্ড আর সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা কলারোয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ফিরোজ
আহম্মেদ স্বপন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়ার একমাত্র তরুণ নেতা বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফরোজ আহম্মেদ স্বপন।

তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কলারোয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের
সভাপতি ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। বর্তমানে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি। ফিরোজ আহম্মেদ স্বপন
জানান, আমি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও দেশরতœ শেখ হাসিনার আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এবং সারাজীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে তাদের
আশা-আকাক্সক্ষা, অভাব অভিযোগের কথা শুনেছি। সাধ্যমতো তাদের সেবা করেছি। নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে
ধরছি। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে তালা-কলারোয়ার দুই উপজেলাকে উন্নত যুগোপযোগী ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

জনগণের সেবক হিসেবে যথাযথ কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার
স্বপ্ন বাস্তবায়নে তার কর্মী হিসেবে বাস্তবায়নের চেষ্টা করছি। আসন্ন সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ
আশাবাদী। ফিরোজ আহম্মেদ স্বপন তালা-কলারোয়ার-১ আসনে নৌকার মনোনয়নে গণসংযোগে দৌড়ে এগিয়ে রয়েছেন। বর্তমানে তিনি ছাড়া আর কাউকে এ আসনে মাঠে গণসংযোগ করতে দেখা যাচ্ছেন না।

রাত-দিন তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে দুই উপজেলার মাঠে ঘাটে নির্বাচনী গণসংযোগ করে চলেছেন। তালা-কলারোয়ার দুই উপজেলা আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীদের একমাত্র ঠিকানা ও আশা-ভরসা ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত