শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু পরিবেশে নির্বাচনে সব ধরণের ব্যবস্থা : ডিসি মোস্তফা কামাল

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, ‘শান্তিপুর্ন পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে উপ নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। নির্বাচনের দিন সাধারণ মানুষ বাঁধাহীনভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রশাসন তৎপর রয়েছে।’

নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থী বা তাদের লোকজন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

রবিবার বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী কমিশনার ভুমি এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপ নির্বাচনে আনারস প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম, এনপিপি মনোনীত আম প্রতিকের অপর প্রার্থী অজিয়ার রহমান, নির্বাচন অফিসার সরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার প্রমূখ।

অনুষ্ঠান শেষে দেবহাটা মুক্ত দিবসের আলোচনা সভা এবং পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিক সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন