রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কনে করোনায় আক্রান্ত, বিয়ে হলো পিপিই পরে

ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখ’। মহামারি আবহেই বিয়ের মৌসুম। সানাই কিংবা ব্যান্ডের শব্দও শোনা যায়। করোনার ভ্রূকুটিকে বুড়ো আঙুল দেখিয়েই দিকে দিকে ভালোবাসার জয়জয়কার।

কিছু সংখ্যক অতিথির উপস্থিতিতেই সাতপাকে ধরা দিচ্ছেন অনেকে। কিন্তু বিয়ের ঠিক আগেই যদি কনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে, তাহলে? তাহলেও বিয়ে আটকাবে না।

এমনটাই বুঝিয়ে দিল ভারতের রাজস্থানের কেলওয়াড়া কোভিড সেন্টার।
নীল রঙের পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) পরা বর।

হাতে দস্তানা। মুখের সামনে ফেস শিল্ড। আর মাথায় পাগড়ি। কনের পরনের লাল বেশও ঢেকেছে পিপিইর আড়ালে।

তারও আদ্যোপান্ত ঢাকা সুরক্ষা কবচে। পুরোহিতের পরনে সাদা পিপিই। তার ভেতর থেকেই অবিরত মন্ত্রোচারণ করে চলেছেন আর আগুনে ঘৃতাহুতি দিয়ে চলেছেন। এভাবেই করোনা আক্রান্ত কনের বিয়ে সম্পন্ন হলো।
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে পোস্ট করা হয়েছিল এই বিয়ের ভিডিও।

মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয়ে যায়। মহামারি পরিস্থিতিতে বিশেষ এই শুভ পরিণয় দেখে মুগ্ধ অনেকে। তবে কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। তাদের প্রশ্ন, প্রাণ আগে না বিয়ে আগে।

স্থানীয় চিকিৎসক ডা. সম্পত রাজ নগর, যিনি এই বিয়ের অন্যতম পৃষ্ঠপোষক। তিনি জানিয়েছেন, সুরক্ষা বিধি মেনে এলাকার প্রশাসনের অনুমতি মেনে এই বিয়ে সম্পন্ন হয়েছে। কনের পক্ষ থেকে শুধু তার বাবাকে বিয়েতে শামিল হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। যাতে তিনি কন্যাদান করতে পারেন। সঙ্গে আরও দুজন প্রতিনিধি। যাদের মধ্যে একজন পুরোহিতকে সাহায্য করার জন্য, অন্যজন বিধির নানাসামগ্রী জোগাড় করে দেওয়ার জন্য। প্রত্যেককেই পিপিই পরিয়ে ফেস শিল্ডের আবরণে ঢেকে তারপর বিয়েতে শামিল করা হয়।

সূত্র: সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল