রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যু: উপসর্গে ৯৪, আক্রান্তে ২৯

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে আরো এক ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে বাক্কার সরদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাক্কার সরদার তালা উপজেলার সেনেরগাতির পাঁচপোতা গ্রামের মৃত ইয়াকুব্বার সরদারের পুত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাক্কার সরদার গত ৫ সেপ্টেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর একদিন পর ৬ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইতোমধ্যে উক্ত মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪ জনে।

আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৯ জন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ির হরিষপুর গ্রামের হাজী সাত্তারের স্ত্রী সফুরা বেগম (৬০) এর মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছিলো। পরবর্তীতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ফলে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়