শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার মধ্যে জীবনের ঝুকি নিয়ে মানুষের সেবায় ছুটছেন এমপি রবি

মহামারী করোনাকালীন সময়ে সংক্রমণ ও নিজের জীবনের ঝুকির কথা না ভেবে জনগণের কথা ভেবে জনসচেতনতা বৃদ্ধি ও করোনার সংক্রমণ রোধে মানুষের সেবায় অবিরাম ছুটে চলেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। যিনি জনগণের পাশে থেকে নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন।

মহান আল্লাহর রহমতে করোনাকে জয় করে সুস্থ্য হয়ে আজো রয়েছেন জনগণের পাশে। যেখানে অনেক জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা করোনা সংক্রমণের ভয়ে ঘরমুখি হয়ে বেছে নিয়েছেন ভার্চুয়াল পদ্ধতি। সেখানে ব্যতিক্রমধর্মী এমপি রবি উদার মনের অধিকারী, নিজের জীবনকে তুচ্ছ করে অদম্য শক্তিতে মাঠে ময়দান থেকে শুরু করে সাতক্ষীরা সদরের শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

নিশ্চিত করোনা সংক্রমণের ঝুকি রয়েছে জানা স্বর্তেও তিনি দিন-রাত নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী ও বাংলার¬ গরীব দুঃখী মানুষের প্রাণের নেত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জনগণের পাশে থেকে রাজনীতির নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন। জনগণের ভালবাসা ও মনের জোর তাকে তার অদম্য শক্তি ও সাহস যুগিয়েছে পথচলায়। কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সাতক্ষীরায় পবিত্র রমজানে অসহায় এতিম, প্রতিবন্ধী ও ছিন্নমূল এবং অসহায় পথচারীদের প্রতিদিন দিয়েছেন ইফতারী। সেই সাথে করোনার সংক্রমণ রোধে বিতরণ করেছেন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এখানেই থেমে নেই তার পথচলা।

করোনায় সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নিজে হাজির থেকে সহায়তা বিতরণসহ বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কাজ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ প্রান্তিক কৃষকের মাঝেও বিতরণ করছেন বিনামূল্যে সার ও বীজ। তিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। এমপি রবি একজন দাতা ও ন্যায় পরায়ন ব্যক্তিত্ব।

করোনার সংক্রমণ রোধে অসহায় গরীব শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ মানুষের ভালোবাসার টানে নিজের ক্লান্তি বিসর্জন দিয়ে জীবনের ঝুকি নিয়ে সব সময়ই নিজেকে জনগণের সেবায় বিলীন করে দিচ্ছেন। কোন প্রকার হিংসা, ঘৃনা, অহংকার নেই তার মনে। তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি প্রত্যেহ সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ ও রাসূল কে স্মরন করে হাসি মুখে করোনাকালীন সময়েও বেরিয়ে যান অসহায় মানুষের সেবা ও সামাজিক, সাংস্কৃতিক, উন্নয়নমূলক কর্মকান্ড এবং দলীয় সাংগঠনিক কর্মকান্ডে। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে সাতক্ষীরার আপামর জনসাধারণ, মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের দাবী সুখ-দুঃখের সর্বসময়ের সাথী এই মানবিক গণমানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে তার মন্ত্রী সভায় স্থান দেবেন এমনই আশাবাদী সাতক্ষীরাবাসী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল