সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় লকডাউন হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় আগামী ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত প্রশাসনিক ভবন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বাধ্যতামূলক করোনা টেস্ট করানো হবে।

সোমবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তর প্রধানদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সভায় যবিপ্রবি উপাচার্যের দপ্তর, পরিচালক (হিসাব)-এর দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ কয়েকটি দপ্তরে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সকলেই সকল বিভাগ, ইনস্টিটিউট, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। এরপর প্রশাসনিক ভবন ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখে পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, লকডাউনের সময় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী তাঁদের দপ্তর প্রধান কর্তৃক দেওয়া সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে গিয়ে প্রাথমিক স্ক্রিনিং করে জিনোম সেন্টারে গিয়ে নমুনা দিয়ে আসবেন। পরীক্ষা করার পর যাঁরা নেগেটিভ শনাক্ত হবেন, তাঁরা অফিস করবেন। অফিস করার জন্য বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টার কর্তৃক প্রদানকৃত নেগেটিভ সনদ জমা দিতে হবে। আর যাঁরা পজিটিভ শনাক্ত হবেন, তাঁরা বিধি অনুযায়ী মেডিকেল ছুটিতে থাকবেন বলে সভায় জানানো হয়। এদিকে প্রশাসনিক ভবন লকডাউন থাকলেও যবিপ্রবির জিনোম সেন্টারে কোভিড-১৯ পরীক্ষা যথারীতি চালু থাকবে।

সভায় উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোঃ মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরিচালক (প. উ.) পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা