শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা সহ ৬ কমিটির সভা অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা সহ ৬ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমেই মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

পরে একই ভ্যেনুতে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মাসিক চোরাচালান নিরোধ কমিটি, উপজেলা ইনোভেশন ও আইসিটি কমিটি, মাসিক এনজিও ও সমন্বয় সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ( ওসি) রফিকুল ইসলাম।

সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার শুভ্রাংসু শেখর দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, পিআইও রাকিবুল ইসলাম।

মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা অনিমেষ কুমার দাস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মাহাবুবর রহমান মফে, অধ্যাপক এমএ কালাম, বেনজির হোসেন হেলাল, মোয়াজ্জেম হোসেন, রবিউল হাসান, স,ম মোরশেদ আলী, আফজাল হোসেন হাবিল, বিশাখা তপন সাহা, সোহেল রানা, মাহফুজুর রহমান নিসান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন।

সরকারী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিব, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সূধি ও সাংবাদিকবৃন্দ। এ দিকে, একই ভ্যেনুতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে উপজেলা পর্যায়ে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ