সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ, অভিনন্দন

দীপক শেঠ, কলারোয়া : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামানকে ফুলেল শুভেচ্ছান্তে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় শিক্ষা অফিসারের নিজস্ব কার্যালয়ে শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ওই অভিনন্দন জ্ঞাপন করেন।

শিক্ষাক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামানের জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব লাভে অভিনন্দন জানিয়ে কর্মজীবনের সাফল্য কামনা করেছেন ইউআরসি ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক বিলকিস রায়হান, প্রধান শিক্ষক পারুল আক্তার, প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকন, আব্দুল ওহাব মামুন, মাসউদ পারভেজ মিলন সহ সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

এছাড়া একই দিন শাহাপুর ও রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান পরিদর্শনে গেলে স্কুলের শিক্ষকমন্ডলী সহ কোমলমতি ছাত্র-ছাত্রীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি