বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে ২ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের সমাপনী

জাহাঙ্গীর হোসেন : ১৭ জানুয়ারি ২০২৪ ইং বুধবার সকাল দশটায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সু – শাসন,নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শেষ হয়।

এই প্রশিক্ষণে সভাপতিত্ত্ব করেন এডভোকেসি নেটওয়ার্ক কলারোয়া উপজেলা কমিটির সভাপতি এডঃ শেখ কামাল রেজা। ওয়েভ ফাউন্ডেশনের কলারোয়া উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে এই রিফ্রেশার প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ খালিদ হোসেন।

কলারোয়া যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল বলেন, গণতন্ত্র ও সু- শাসন এবং যুব উন্নয়ন অফিস থেকে সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কলারোয়া যুব উন্নয়ন অফিসে কোন ঘুষ লাগে না,কেউ যদি ঘুষ নিয়ে থাকে আমাকে জানান আমি সাথে সাথে আইনের হাতে তুলে দিব।

আরো উন্মুক্ত আলোচনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, মোঃ জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, এন,জি,ও প্রতিনিধি মোঃ মেহেদী হাসান,খতিব মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ রহমান, মনিরুল আলম টিটু ও সাধারণ সম্পাদক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন সহ কমিটির ২৫ জন সদস্য নিয়ে দুই দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণে অংশগ্রহন করে। ওয়েভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মধুমিতা গাইন,খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী মোঃ আহসান উল্লাহ উপস্থিত থেকে সহযোগিতা করেন। ”

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প”- এই বিষয়ে সচেতনতা ও সহায়তার জন্য এই বিষয়ে আলোচনা করা হয়। দুই দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের সমাপনী বক্তব্য রাখেন ও সমাপনী ঘোষণা করেন কলারোয়া ওয়েব ফাউন্ডেশনের সভাপতি এড শেখ কামাল রেজা।

সভাপতি বলেন, দুই দিন ব্যাপী এই রিফ্রেশার প্রশিক্ষণ নিয়ে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে এবং তাদের কে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান