শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে ৪টি নতুন পদ কো-অপ্ট, বার্ষিক বনভোজন ৮ ফেব্রুয়ারি

সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর ইন্সটিটিউটের অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী।

সভায় সর্বসম্মতিক্রমে আগামি ৮ ফেব্রুয়ারি শনিবার ঝিনাইদহের ড্রিভভ্যালি জোহান পার্কে বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন ইন্সটিটিউটের সদস্য ও তাদের পরিবার জনপ্রতি ৫শত টাকা হারে চাঁদা দিয়ে বনভোজনে অংশ নিতে পারবেন।
এছাড়া ইন্সটিটিউটকে আরো গতিশীল ও যুগোপযোগী করতে সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক ও দুটি সদস্য পদ মিলিয়ে মোট ৪টি পদে ৪জনকে কো-অপ্ট করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পাবলিক ইন্সটিটিউটের সহ.সভাপতি শাহাদাৎ হোসেন, মোহিতুল ইসলাম শাকিক, নাজমিন ইসলাম ঝর্ণা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাকন, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,
দপ্তর সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জিএম সালাহউদ্দিন, পাঠাগার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সদস্য- বাকী বিল্লাহ শাহী, আবু আহসান লিপু, রফিকুল ইসলাম, সালাহউদ্দিন চঞ্চল, জিএম নাজমুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”