রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ‘বিশ্ব শিক্ষক দিবস পালিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(৫ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক শিক্ষার্থী ও এসএমসি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত র‍্যালিটি স্কুল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলের হলরুমে সমাবেশে মিলিত হয়। কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার।

শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাসেদুল হাসান কামরুল। সিনিয়র শিক্ষক মো.মশিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসএমসি সদস্য গণপতি বিশ্বাস, বিদ্যোৎসাহী সদস্য রাধাপদ ঘোষ, সিনিয়র শিক্ষক আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শিক্ষার্থী অথৈ পাল রিংকু, পার্থ পাল, সোহেল তানভীর, আছিবুর রহমান, জেরিন তাবাচ্ছুম মেধা, তানজিদ আহমেদ, প্রান্ত কর্মকার, নাদিমুল ইসলামসহ অসংখ্য ছাত্র- ছাত্রীবৃন্দ। বক্তারা, শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য আলোচনা করেন। সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানায় জেরিন তাবাচ্ছুম মেধা, সামিয়া ইয়াসমিন, রিফাজ, ফয়সাল, সাইম, মনিরুল, রাসেল, সুমাইয়াসহ অন্যরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল