সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

জাহাঙ্গীর হোসেন : কলারোয়া ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের সভাপতিত্ত্বে ও পরিচালনায় কলারোয়ার ১৩টি স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে মাদার সংগঠন “কলারোয়া ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশন” নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড.শেখ কামাল রেজা।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন শেখ কবির হাসান, আনিছুর রহমান পলাশ, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মো. রাশেদ।

আলোচনায় প্রস্তাব গৃহীত হয় সুবিধামত সময়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের ও ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের এবং কলারোয়ার সকল ক্লিনিক বা ডায়াগনস্টিক মালিকের সাথে আলোচনা করে রক্তদাতাদের জন্য একই রেট নির্ধারণ করাসহ নানা অসুবিধা তুলে ধরা।

সভায় সর্বসম্মতিতে ফারহান আল ফারুককে সভাপতি এবং শেখ ইউসুফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। কমিটিতে সহ.সভাপতি নির্বাচিত হন ১। মো. আনিছুর রহমান পলাশ (আলোকিত কলারোয়া), ২। মো. আলমগীর হোসেন (শাকদাহ বেত্রাবর্তী ব্লাড ব্যাংক) ৩। মো. মিজানুর রহমান (সেবা), যুগ্ম সাধারণ সম্পাদক ১। মো. মনিরুল ইসলাম (রক্তের ফোঁটা) ২। মো. হাবিবুর রহমান (কপোতাক্ষ), ৪। প্রচার সম্পাদক- মো. তরিকুল ইসলাম (বন্ধু ব্লাড ফা:) ৫। দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন (কুশোডাঙ্গা), ৬। সাংগঠনিক সম্পাদক (যোগাযোগ) জিএম মুন্না (কাজীরহাট), ৭। সাংগঠনিক সম্পাদক (আইসিটি) মেহেদী হাসান ও রায়হান হোসেন (বজ্রবাকসা) এবং কার্যনির্বাহী সদস্য মনোনীত হন- আসাদুজ্জামান রোমেল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মো. আরিফুল হক চৌধুরী, সাংবাদিক তরিকুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, শেখ সৈয়ব হোসেন, মো. নুর হোসেন, মো.শরিফুল ইসলাম।

এছাড়া উপদেষ্টামন্ডলীতে আছেন- শেখ শহিদুল ইসলাম, এ্যাড. শেখ কামাল রেজা, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, মো. সিরাজুল হক, রায়হান বাসার (প্রবাসী), শেখ আল হাসান, নাহিদ হাসান মিঠু, সবুজ হোসেন, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল