বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অ/গ্নি/কা/ণ্ড

মনিরুল আলম টিটু, মোস্তফা হোসেন বাবলু ও রাসেল হোসেন: কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অ/গ্নি/কা/ণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আ/গু/ন নিয়ন্ত্রণে আনেন।
শিক্ষক ও এলাকাবাসীরা এসে আ/গু/ন নেভাতে সহায়তা করেন।

তাৎক্ষণিক ইউএনও জহুরুল ইসলামসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অ/গ্নি/কা/ণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।

তারা জানান- প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে অ/গ্নি/কা/ণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আ/গু/ন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে তারা জানান।

আ/গু/নে অনেক কাগজপত্র পুড়ে গেছে বলে দেখা গেছে।

ছুটির দিন থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান কলারোয়ায় ছিলেন না। তিনি খবর পেয়ে কলারোয়ায় আসছেন বলে জানান উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুন।

আব্দুল ওহাব মামুন জানান, পুড়ে যাওয়া নথিপত্রগুলো পুরাতন। এগুলো মূলত অকেজো ও অব্যবহৃত হিসেবে পড়েছিলো। বর্তমানে অফিসিয়াল সমস্ত কাজকর্ম অনলাইন এবং কম্পিউটার ভিত্তিক হয়ে থাকে। অ/গ্নি/কা/ণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না, তবে এখনো পরিপূর্ণভাবে নিরূপণ করা হয়নি।

ছবিতে…

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন