সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপনে অনলাইন রেজিস্ট্রেশন হেল্প বুথের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপনে অনলাইন রেজিস্ট্রেশন হেল্প বুথের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কলারোয়া উপজেলা সদরের পৃথক ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ওই হেল্পবুথ উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংকের নিচে রিপন সুপার মার্কেটে রাজীবুল ইসলাম বীজুর পরিচালিত বীজু কম্পিউটার্স, কাছারী মসজিদ সংলগ্ন আজিজ মার্কেটে মো. হাসান ও আসাদুজ্জান বাবু পরিচালিত হাসান কম্পিউটার সেন্টার ও উপজেলা মোড় এলাকায় মনিরুল আলম টিটু ও ফারুক হোসেন স্বপন পরিচালিত সাতক্ষীর এক্সপ্রেস কাউন্টারে হেল্প বুথের উদ্বোধন করা হয়েছে।

কলারোয়া সরকারি কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কমিটির আয়োজনে পৃথক ওই ৩টি হেল্পবুথ চালু করা হলো। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে আরো হেল্পবুথ চালু করা হবে। এসকল বুথ থেকে কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সহজভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন।

হেল্পবুথ গুলো উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর ছিদ্দিক, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, রেজিস্ট্রেশন কমিটির সদস্য সচিব ডা.হাবিবুর রহমান, প্রচার কমিটির সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, সদস্য আব্দুল ওহাব মামুন, আরিফ মাহমুদ, আরিফুল হক চৌধুরী, মাহব্বুর রহমান, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী শেখ আরিফ, আরিফুজ্জামান খান চৌধুরী, মফিজুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু